March 25, 2026, 2:24 pm
Title :
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি ঢাকায় ফিরছে মানুষ, বাস টার্মিনালগুলোতে ভিড় ইসরায়েলের আকাশ অরক্ষিত; এখনই পরিকল্পনা বাস্তবায়নের সময়: কালিবাফ নিজের দোষ ঢাকতে ইরান যুদ্ধের দায় আরেকজনের ওপর চাপিয়ে যা বললেন ট্রাম্প জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে উজ্জীবিত করেছে: রাষ্ট্রপতি জ্বালানি সংকট: ফিলিপাইনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা দিলেন হাসনাত

কেউ ভোট দিতে পারেননি, এমন অভিযোগ পাননি: সিইসি

Reporter Name
  • Update Time : Monday, March 16, 2026
  • 33 Time View

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটাররা ‘সুন্দরভাবে’ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

তিনি বলেছেন, আমি এখনো একজন ব্যক্তিও পাইনি যিনি বলেছেন, ‘আমি ইলেকশনে ভোট দিতে পারিনি’। আমি অনেককে জিজ্ঞেস করেছি, এ কথা কেউ বলেনি। আন্তর্জাতিক নারী দিবস উদযাপনে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ভোটগ্রহণের দিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাধারণ ভোটার, নারী ভোটার ও সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে আলাপকালে তারা কোনো অভিযোগ করেননি। তবে নির্বাচন ভালো হলেও সাধারণত ভোট শেষ হওয়ার পর কিছু ‘রাজনৈতিক’ আপত্তি উঠেছে।

নির্বাচনের পর এক সাবেক সহকর্মীর ফেসবুক পোস্ট তুলে ধরে সিইসি বলেন, তিনি পোস্ট দিয়েছেন, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কী কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না। এখন আমার ভয় হচ্ছে, সামনের লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এই কালি নিয়ে আমি ভোট দিতে গেলে ধরা পড়ে যাব। আমি লোকাল ইলেকশনে ভোট দিতে পারব কি না।’

দেশের অর্থনীতি ও জিডিপি গণনায় নারীদের গৃহস্থালি কাজের মূল্যায়ন করা হয় না উল্লেখ করে তিনি বলেন, নারীদের ঘরের কাজের অবদান যদি আর্থিক মূল্যে (মনিটাইজ) হিসাব করা হতো, তবে বাংলাদেশের জিডিপি বর্তমানের তুলনায় তিনগুণ বেশি হয়ে যেত। নারী অফিসারদের বিরুদ্ধে এখন পর্যন্ত পক্ষপাতিত্ব বা অনিয়মের অভিযোগ ওঠেনি বলেও জানান সিইসি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ ও আব্দুর রহমানেল মাছউদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com