February 13, 2026, 8:24 pm
Title :
‘দাঁড়িপাল্লার এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে, রেজাল্টশীট বানানো হয়েছে’ ৫ বছরের জন্য তাদের ভাগ্য তারেক রহমানের ওপর অর্পণ করেছেন জনগণ: নজরুল ইসলাম ‘ক্ষমতায় আসছি বলে অত্যাচার করবো, এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে’ জনগণকে দেওয়া সব ওয়াদা রক্ষা করা হবে, পরাজয়ের পর রাশেদ খাঁন বাংলাদেশের জনগণ ও তারেক রহমানকে শেহবাজ শরিফের অভিনন্দন নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালো বিএনপি তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র নির্বাচনে বিজয়ী হলেন ৭ নারী প্রার্থী ৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, আশরাফ উদ্দিন বকুলের ভূমিধস জয় ১৪ ফেব্রুয়ারির মধ্যে ফলাফলের গেজেট, ১৮ তারিখের মধ্যে দায়িত্ব হস্তান্তর

‘ক্ষমতায় আসছি বলে অত্যাচার করবো, এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে’

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 9 Time View

জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, আপনারা কেই মনে করবেন না, আমরা ক্ষমতায় চলে আসছি, বিজয়ী হয়েছি, সেই কারণে অন্যদের ওপর অত্যাচার করতে হবে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। আমরা অনেক সহ্য করেছি, আমরা জানি, এই ধরনের নির্যাতন পরিবারের ওপর কী প্রভাব পড়ে। এ কারণে বলছি, নতুন রাঙ্গুনিয়া নতুন বাংলাদেশ। তার মানে নতুন রাজনীতি।

নির্বাচনে জয়ের পর নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমি রাজনীতি বুঝি না। তবে আমি একটা জিনিস বুঝি, আমার বাবা বলতেন রাজনীতি করতে হলে শরীরের চেয়ে কলিজা বড় হতে হয়। আমরা এবার প্রমাণ করে দেখাবো যে, আমাদের কলিজা বড়।

তিনি বলেন, এতদিন ধরে আপনারা যা সহ্য করেছেন, শুনেছেন সব ভুলে যান। কালকে সকালে যখন সূর্য উঠবে একটা নতুন বাংলাদেশের সৃষ্টি হবে। নতুন বাংলাদেশে আমরা রাস্তা দেখাবো যে, রাজনীতি কীভাবে করতে হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com