July 2, 2026, 11:06 pm
Title :
ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো! শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় আসামি হচ্ছেন ইনু সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মরদেহ নেওয়া হবে ঐতিহাসিক কারবালায় আবারও দাম কমলো এলপি গ্যাসের সংসদে মেসি-রোনালদোর ‘ফ্রেন্ডলি গেম’ চলছে না: চিফ হুইপ ইউক্রেনের হামলায় জ্বালানি সংকট, ভারত থেকে পেট্রল আমদানি করছে রাশিয়া

বাংলাদেশের জনগণ ও তারেক রহমানকে শেহবাজ শরিফের অভিনন্দন

Reporter Name
  • Update Time : Friday, February 13, 2026
  • 85 Time View

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান। বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেন তিনি।

এর আগে তিনি বৃহস্পতিবার বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সাফল্য অর্জনের জন্য তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানান।

পাকিস্তানের জনগণ ও সরকারের পক্ষ থেকে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে শান্তিপূর্ণ ও সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান এবং দেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক, ভ্রাতৃপ্রতিম ও বহুমুখী সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, উন্নত সহযোগিতা দক্ষিণ এশিয়া ও এর বাইরেও শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন লক্ষ্য অর্জনে সহায়ক হবে।

পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে বিপুল বিজয়ে নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানাই। সফল নির্বাচন আয়োজনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই।’

তিনি আরও লেখেন, ‘আমাদের ঐতিহাসিক, ভ্রাতৃত্বপূর্ণ, বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে এবং দক্ষিণ এশিয়া ও তার বাইরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে আমি বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com