March 3, 2026, 1:37 am
Title :
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : Sunday, November 30, 2025
  • 85 Time View

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন চিঠি দিয়েছেন। রোববার (৩ নভেম্বর) প্রেসিডেন্টের কার্যালয় এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরাইল ও ওয়াশিংটন পোস্টের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি মামলা চলার মধ্যে নেতানিয়াহু ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমার আবেদন জমা দিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে হার্জোগের ক্ষমা করা উচিত- এমন কথা বলার কয়েকদিন পরেই এ পদক্ষেপ নিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

২০১৯ সালে দায়ের করা দুর্নীতির তিনটি পৃথক মামলা রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। তার মধ্যে ঘুস, জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে।

হার্জগের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্টের কার্যালয় অবগত যে, নেতানিয়াহুর পক্ষ থেকে একটি অনুরোধ তার কাছে এসেছে- যার উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। প্রাসঙ্গিক সমস্ত মতামত পাওয়ার পর, প্রেসিডেন্ট দায়িত্বশীলতা এবং আন্তরিকতার সঙ্গে অনুরোধটি বিবেচনা করবেন।

এর আগে নভেম্বরের শুরুতে ট্রাম্পের কাছ থেকে হার্জোগ একটি চিঠিও পেয়েছিলেন, যেখানে তাকে ক্ষমার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানানো হয়েছিল।

এদিকে, অক্টোবরে ট্রাম্পের ইসরাইল সফরের সময়, তিনি ইসরাইলি পার্লামেন্টে দেয়া ভাষণে হার্জোগকে নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com