March 3, 2026, 12:50 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি

Reporter Name
  • Update Time : Friday, November 7, 2025
  • 113 Time View

বুড়িগঙ্গা নদীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০ শিক্ষার্থীকে নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বুড়িগঙ্গা নদীর লালকুঠির ঘাটে এ ঘটনা ঘটেছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাৎক্ষণিক সবাইকে উদ্ধার করা হয়েছে এবং নিরাপদে রয়েছেন।

জানা গেছে, শুক্রবার রাতে বুড়িগঙ্গায় নৌকা নিয়ে ঘুরতে বের হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রায় ১৫ জন শিক্ষার্থী। তারা সবাই ১৮তম ব্যাচের শিক্ষার্থী। পরে লালকুঠির ঘাট এলাকায় লঞ্চের ধাক্কা লেগে তাদের নৌকাটি ডুবে যায়। পরে তাৎক্ষণিকভাবে সবাইকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা নিরাপদে রয়েছেন। শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর জানায়, জবি শিক্ষার্থীদের নিয়ে নৌকা ডুবির সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করা হয়েছে। আমরা প্রস্তুত ছিলাম। তবে তার আগেই তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

ওসি সোহাগ রানা গণমাধ্যমকে বলেন, নৌকায় ১০ থেকে ১৫ জন জবি শিক্ষার্থী ছিলেন। নৌকায় লঞ্চের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে তারা সবাই নৌকা থেকে বুড়িগঙ্গা নদীতে লাফ দেয়। পরে তাদের উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com