March 3, 2026, 6:19 pm
Title :
ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: বিমানের কাতার-দুবাইসহ ছয় রুটের ফ্লাইট ৫ মার্চ পর্যন্ত বাতিল পদত্যাগ করলেন দুদক চেয়ারম্যান ও দুই কমিশনার জায়নবাদ ‘মানবতার হুমকি’, ইরানের ওপর যুদ্ধ চাপানো হয়েছে: পাকিস্তান যুদ্ধে ইরানে এ পর্যন্ত নিহত কত? ‘যেই জেলায় আ. লীগের কার্যক্রম শুরু হবে, সেই জেলায় হয় তারা থাকবে নয়তো এনসিপি থাকবে’ ইরান-ইসরায়েল ইস্যুতে এস এম জাহাঙ্গীর ‘ঐক্যবদ্ধ থাকলে মুসলিমদের ওপর এককভাবে দায় চাপানো যাবে না’ ইরানের ভেতর রয়েছে আরেক খামেনি

জাতিসংঘ শান্তি মিশনে নিহত ২ সেনা সদস্যের নিজ গ্রামে দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 110 Time View

সুদানে জাতিসংঘ শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ তাদের গ্রামের বাড়িতে পৌঁছলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে তাদের গ্রামের বাড়িতে সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে দুই সেনা সদস্যের লাশ সামরিক হেলিকপ্টারে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়।

পরে দুটি অ্যাম্বুলেন্সে মো. মমিনুলের লাশ গ্রামের বাড়ি উলিপুরের উত্তর পকন্ডুল গ্রামে আর শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে যাওয়া হয়।

নিহত সৈনিক মো. মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে যোগ দেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। মমিনুলের মৃত্যুতে তার বাড়িসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত। বর্তমানে বৃষ্টি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায় পারিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com