March 3, 2026, 1:57 am
Title :
চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প

জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী এক বছরে উপহার পেয়েছেন ১৫ ভরি সোনা, রয়েছে কোটি টাকার সম্পদ

Reporter Name
  • Update Time : Thursday, January 1, 2026
  • 116 Time View

নিউজ ডেস্ক:
খুলনা-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেশায় একজন ব্যবসায়ী। নগদ অর্থ, স্থাবর ও অস্থাবর মিলিয়ে রয়েছে কোটি টাকার সম্পদ।

কৃষ্ণ নন্দী খুলনা জেলার ডুমুরিয়া (খুলনা-৫ আসনের মধ্যে) উপজেলার বাসিন্দা। তবে তিনি খুলনা-১ আসন থেকে আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন। তিনি জামায়াতে ইসলামীর খুলনার ডুমুরিয়া উপজেলার সনাতন শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ৬ লাখ ৮০ হাজার টাকা। কাছে রয়েছে নগদ ১৮ কোটি ৫৩ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকা। তার ১৯ কোটি ২ লাখ ৩৯ হাজার ৯৮৪ টাকার অস্থাবর সম্পদ রয়েছে। ১ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকার স্থাবর সম্পদ রয়েছে।

এদিকে তিনি ব্যাংকের ১৭ কোটি ৯৭ লাখ ২৪ হাজার ৯৮৪ টাকার ব্যাংকের ঋণ দেখিয়েছেন। তার ২.৪৭ একর কৃষি জমি ও ০.৫ একর অকৃষি জমি রয়েছে।

হলফনামায় তিনি উল্লেখ করেছেন, খুলনার ডুমুরিয়া উপজেলায় তিনতলা বিশিষ্ট দুইটি পাকা দালান বাড়ি রয়েছে তার। ২০২৫ সালের আয়কর রিটার্নে প্রায় দুই কোটি ৬৯ লাক টাকার সম্পদ রয়েছে ও ১৫ ভরি সোনা তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে উল্লেখ করেছেন।

হলফনামা সূত্রে আরও জানা যায়, কৃষ্ণ নন্দী বিজ্ঞান বিভাগে মাধ্যমিক (এসএসসি) সম্পন্ন করেছেন। তবে তার স্ত্রী এবং সন্তানদের নামে কোনো স্থাবর ও অস্থাবর সম্পদ নেই বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com