March 31, 2026, 7:04 pm
Title :
যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের প্রচুর তেল আছে: ট্রাম্প সপরিবারে আরেক শীর্ষ জেনারেল নিহত, নিশ্চিত করেছে ইরান ‘খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে’ হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না: বিশ্বের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা সংসদে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত সরকারের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ ইরানি হামলা থেকে বাঁচতে সরানো হয়েছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড: ট্রাম্প ইরানকে সহযোগিতা জোরদার করবে চীন ও পাকিস্তান

জ্বালানি ইস্যুতে ২৪ ঘণ্টায় ১৯১ মামলা ও ৮৭ হাজার লিটার মজুদ তেল উদ্ধার

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 23 Time View

দেশজুড়ে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণে গত ২৪ ঘণ্টায় ৩৯১টি অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়েরের পাশাপাশি মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ ছাড়া মোট ৮৭ হাজার ৭০০ লিটার অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়, ৩০ মার্চ দেশের ৬৪টি জেলায় একযোগে জ্বালানি পরিস্থিতি পর্যবেক্ষণ সংক্রান্ত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসব অভিযানে সাতক্ষীরা জেলায় একজনকে দুই মাসের, চাঁদপুরে একজনকে একবছর, গাজীপুরে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অভিযানে অবৈধভাবে মজুদ করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডিজেল ৬৭ হাজার ৪০০ লিটার, অকটেন ৬ হাজার ৪৪৪ লিটার ও পেট্রল ১৩ হাজার ৮৫৬ লিটার উদ্ধার করা হয়।

এতে আরো বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটগণ মহানগরীতে তাদের অভিযান অব্যাহত রেখেছেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com