March 3, 2026, 5:02 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন মাচাদো

Reporter Name
  • Update Time : Friday, January 16, 2026
  • 102 Time View

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে হোয়াইট হাউসে পৌঁছেছেন। তবে ট্রাম্পের সাথে মাচাদো কখন বৈঠকে বসবেন তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ট্রাম্পের সাথে মাচাদোর সাক্ষাতের মূল লক্ষ্য হলো ভেনেজুয়েলায়, মাচাদো ও বিরোধী দলের প্রতি জনগণের সমর্থন ও শ্রদ্ধার অভাব রয়েছে বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছিলেন, সেই ধারণা বদলে দেয়া। বিষয়টি সম্পর্কে অবগত একজন ব্যক্তি এমনটাই জানান।

মাচাদো ট্রাম্পকে বোঝাতে চান যে, তিনি আপাতত অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থার অংশ হিসেবে রদ্রিগেজের সাথে কাজ করতে পারেন, যার মধ্যে তেল এবং মানবিক কষ্ট লাঘব করা অন্তর্ভুক্ত।

তবে, এই সম্পর্ক কেমন হবে তা এখনও স্পষ্ট নয়, সূত্রটি জানিয়েছে।

মাচাদো গণতান্ত্রিক শাসনে রূপান্তরের জন্য স্পষ্ট মার্কিন সমর্থনও চান, কিন্তু তিনি মনে করেন অদূর ভবিষ্যতে নতুন নির্বাচনের সম্ভাবনা নেই এবং তাৎক্ষণিকভাবে এর জন্য চাপ দেবেন না, সূত্রটি আরও জানিয়েছে।

এর আগে ট্রাম্প মাচাদোকে ‘ফ্রিডম ফাইটার’ বলে অভিহিত করেছিলেন কিন্তু মাদুরোর ক্ষমতাচ্যুতির পর তার সাথে কাজ করার ধারণাটি প্রত্যাখ্যান করেন। বলেছিলেন যে ভেনেজুয়েলায় তার যথেষ্ট সমর্থন নেই।

কয়েক সপ্তাহ আগে ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে মার্কিন বাহিনী। এরপর দেশটির দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ। এদিকে মাদুরো ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে বিচারের মুখোমুখি হয়েছেন। মাদুরোর বিরুদ্ধে ‘মাদক-রাষ্ট্র’ পরিচালনাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com