March 4, 2026, 12:24 am
Title :
ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী

ঢাবির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : Sunday, November 23, 2025
  • 115 Time View

রাজধানী ঢাকাসহ সারাদেশে বারবার ভূমিকম্পের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) চারদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামীকাল সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করেছি। অর্থাৎ ২৭ তারিখ পর্যন্ত সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে।

উপাচার্য আরও বলেন, আমরা একটি তদারকি কমিটি গঠন করেছি। বিশেষজ্ঞ দ্বারা আমাদের ভবনগুলো পরীক্ষা করা হবে। ৪ ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। এর মধ্যে ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস চলবে।

এর আগে, গতকাল শনিবার ১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং আজ বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়তে বলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com