March 3, 2026, 2:40 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দিল্লিতে বিস্ফোরণ মুম্বাই, চেন্নাই ও কলকাতায় রেড অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : Tuesday, November 11, 2025
  • 108 Time View

দিল্লিতে বিস্ফোরণের পর রেড অ্যালার্ট জারি করা হয়েছে ভারতের আরও তিন মেগাসিটি মুম্বাই, চেন্নাই ও কলকাতায় ।

চরম সতর্কতা জারি করা হয়েছে দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও জনবহুল এলাকাগুলোতে। নিহতদের পরিচয় জা্নার চেষ্টা করছে দিল্লি পুলিশ। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, বাড়তে পারে মৃতের সংখ্যাও।

ঘটনাস্থলে ফরেনসিক এনএসজি এবং এন আই এর আধিকারিকরা তদন্তের কাজ করছে। বিস্ফোরণের পর এখনো পর্যন্ত এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোন জঙ্গি সংগঠন। নাশকতা প্রতিরোধে জাতীয় সড়ক এবং দিল্লি রোডের সংযোগস্থলে সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এরইমধ্যে গাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তার দাবি তিন মাস আগেই গাড়ি বিক্রি করে দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সোমবার (১০ নভেম্বর) দিল্লির লাল কেল্লার কাছে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়। বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কয়েক মিটার দূরে পার্ক করা গাড়ির জানালা ভেঙে যায় এবং সেগুলোতে আগুন ধরে যায়। সেইসাথে, জনাকীর্ণ এলাকার কাছাকাছি ভবনগুলিতেও শব্দ শোনা যায়। এক ভিডিওতে দেখা যায়, জ্বলন্ত গাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com