March 9, 2026, 7:04 pm
Title :
আমি জানি আমি অনেক বড় পাপ করেছি: ফারুকী হাদী হত্যার বিচার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে: জাবের যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা ফয়সালকে আটকের বিষয়ে এখনো কিছু জানায়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসে আগুন ও পেট্রলপাম্প ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার দৈনিক ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফ ধানের শীষে ভোট দিতে বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী জাকাতযোগ্য সম্পদ ও জাকাতের হিসাব আমরা যুদ্ধ চাইনি, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোর করে চাপিয়ে দিয়েছে: ইরান যুদ্ধ কতক্ষণ চলবে জানালেন ইরানের কমান্ডার

ধানের শীষে ভোট দিতে বাঁধা দেওয়ায় আত্মহত্যার চেষ্টা, সেই গোলাপীর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Monday, March 9, 2026
  • 18 Time View

ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন স্বামীর বাধার মুখে অভিমানে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন শিবগঞ্জ উপজেলার গুজিয়া মাঝপাড়া গ্রামের গোলাপী বেগম। ঘটনাটি সেদিন বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবর পেয়ে তখনই তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সেদিন তার প্রতিনিধিরা গিয়ে গোলাপী বেগমের পাশে দাঁড়ান।

পরে বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী শাহে আলম কে।
রবিবার দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ সামগ্রী ও উপহার নিয়ে শিবগঞ্জের গুজিয়া মাঝপাড়া গ্রামের সেই গোলাপী বেগমের বাড়িতে যান প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রত্যন্ত গ্রামে তার বাড়িতে হাজির হয়ে গোলাপী বেগম ও তার পরিবারের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও ঈদ উপহার পৌঁছে দেন।
এসময় প্রতিমন্ত্রী গোলাপী বেগমকে বোন সমন্ধ করে তার সকল দায়িত্ব গ্রহন করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেন, নির্বাচনের পর শপথসহ নানা অনুষ্ঠানে জন্য ঢাকায় যেতে হয়েছে। তবে আমার প্রতিনিধি গোলাপী বেগমের খোঁজ খবর নিয়েছেন সবসময়। ধানের শীষে ভোট দেয়ার কারণে স্বামীর গালমন্দ সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন গোলাপী বেগম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি অবগত হয়ে আমাকে গোলাপী বেগমের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন।

গোলাপী বেগমের স্বামী, সন্তান ও নাতীদের জন্য ঈদের নতুন কাপড়, সেমাই সহ নগদ অর্থ উপহার দেয়া হলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে। গোলাপী বেগমের পাশে আমরা সবসময় থাকবো ইনশাআল্লাহ।

এ সময় এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান। তারা প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com