নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এক বিবৃতিতে অসলো পুলিশ জানায়, রবিবার স্থানীয় সময় রাত ১টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণটি কেন ঘটেছে বা এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এখন পর্যন্ত কোনো ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাস্থল এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।
তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অসলো পুলিশের কোনো কর্মকর্তা।
সূত্র: সিবিএস