March 3, 2026, 12:49 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

নানা নাটকীয়তা শেষে শুরু হলো বিসিবির নির্বাচন

Reporter Name
  • Update Time : Monday, October 6, 2025
  • 115 Time View

নানা নাটকীয়তা, বয়কট, প্রত্যাহার শেষে নির্বাচনের ট্রেন গন্তব্যে এসে পৌঁছাল। আজ ৬ অক্টোবর (সোমবার) সকাল দশটা নাগাদ শুরু হয়েছে বিসিবির নির্বাচন। সকাল থেকে রাজধানীর পাঁচ তারকা হোটেলে দেখা গেছে ভোটে অংশগ্রহণকারী প্রার্থীদের। তবে গতকাল রাতেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এক প্রার্থী।

ক্যাটাগরি ২ থেকে ফায়াজুর রহমান ভুঁইয়া গতকাল রাতেই সরে দাঁড়িয়েছেন। সবমিলিয়ে ক্লাব ক্যাটাগরি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন ১৪ জন। নতুন করে প্রবেশ করেছেন ইফতেখার রহমান মিঠু। ১৪ জন থেকে নির্বাচিত হবেন ১২ জন। এছাড়া বিভাগ ক্যাটাগরি থেকে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন।

বিসিবি নির্বাচন ২০২৫: ভোটের চিত্র

মোট ভোটার: ১৫৬ জন

ভোট প্রক্রিয়া:
সরাসরি ভোট: ৯৮ জন
ই-ব্যালট: ৫৮ জন

ক্যাটাগরি অনুযায়ী ভোট বিভাজন:

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা)
মোট ভোট: ৩৫
ই-ব্যালট: ১৯

ক্যাটাগরি-২ (ক্লাব)
মোট ভোট: ৭৬
ই-ব্যালট: ৩৪

ক্যাটাগরি-৩ (বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল)
মোট ভোট: ৪৫
ই-ব্যালট: ৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com