March 3, 2026, 8:33 pm
Title :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর রোহিঙ্গাদের জন্য জাপানের ২৬ লাখ ডলার অনুদান

নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, December 14, 2025
  • 182 Time View

শান্তিতে নোবেলজয়ী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শুক্রবার মৃত মানবাধিকার আইনজীবী খসরো আলিকোর্দির স্মরণসভা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গত সপ্তাহে মোহাম্মদির কার্যালয়ে এ আইনজীবীকে মৃত অবস্থায় পাওয়া যায়।

মাশহাদ শহরে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন মোহাম্মাদি। সেখানেই তাঁকেসহ অন্য মানবাধিকারকর্মীদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন তাঁর ভাই ও নার্গিস ফাউন্ডেশন।

নার্গিস ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পান। ইরানে নারীদের ওপর নিপীড়নের বিরুদ্ধে তাঁর কাজ এবং মানবাধিকার সমুন্নত রাখায় অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছিল। দুই দশক ধরে বেশির ভাগ সময়ই তিনি তেহরানের কুখ্যাত এভিন কারাগারে কাটিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বরে চিকিৎসার জন্য তাঁকে সাময়িকভাবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। বিবিসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com