March 3, 2026, 12:49 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য ইতালির পুলিশ বাহিনীতে

Reporter Name
  • Update Time : Friday, November 14, 2025
  • 142 Time View

ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যুক্ত হলো নতুন অর্জন। মাত্র ২৩ বছর বয়সে বাংলাদেশি বংশোদ্ভূত মেহেদি হাসান নূর ‘Polizia di Stato’তে যোগ দিয়ে তৈরি করেছেন নতুন ইতিহাস। জন্ম ও বেড়ে ওঠা ইতালিতে হলেও শিকড়ে রয়েছে বাংলাদেশের পরিচয়।

মেহেদি বর্তমানে পাদুয়া মোবাইল ইউনিটে দায়িত্ব পালন করছেন। ইতালির একটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘যে দেশ ও সম্প্রদায় আমার পরিবারকে গ্রহণ করেছে, এখন আমি সেই দেশের জন্য কাজ করতে চাই।’ তার এই মন্তব্যকে নেটিজেনরা অভিবাসী পরিবারের সন্তানের সফলতার অনন্য উদাহরণ হিসেবে দেখছেন।

মেধা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের অফিসিয়াল পুলিশ ক্যালেন্ডারে মডেল হিসেবেও স্থান পেয়েছেন মেহেদি, যা অভিবাসী প্রজন্মের জন্য বিশেষ সম্মান।

মেহেদির এই সাফল্যে উৎসবের আবহ তৈরি হয়েছে ইতালিপ্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে। অনেকেই মনে করছেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কমিউনিটির সম্মান। তাদের বিশ্বাস, এই সাফল্য অভিবাসী প্রজন্মকে ভবিষ্যতে ইতালির রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আরও সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

কমিউনিটির নেতারা বলছেন, মেহেদি হাসান নূরের এই ঐতিহাসিক অর্জন ইতালিতে বসবাসকারী বাংলাদেশিদের জন্য এক গর্বের মাইলফলক হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com