March 11, 2026, 6:31 pm
Title :
পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের আরও ১৩ সেনা হত্যার দাবি ইরানের দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে হামলার ঘোষণা ইরানের যুদ্ধের প্রথম দিনেই আহত হন ইরানের নতুন সর্বোচ্চ নেতা, হামলায় পায়ে আঘাত লাগে স্বামীকে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন জনের মৃত্যুদণ্ড হরমুজ প্রণালিতে তিন কার্গো জাহাজে হামলা সেই নেতানিয়াহু এখন বলছেন, ‘যুদ্ধের মানেই অনেক অর্থের প্রয়োজন’ মার্কিন নৌবাহিনী বলছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজকে এখন নিরাপত্তা দেওয়া সম্ভব নয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ ইরান-যুক্তরাষ্ট্রকে আবারও আলোচনার টেবিলে ফেরার আহ্বান কাতারের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় বৈঠক শুরু

Reporter Name
  • Update Time : Wednesday, March 11, 2026
  • 5 Time View

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ)। নিজেদের কৌশল নির্ধারণসহ সার্বিক বিষয়ে আজ বুধবার (১১ মার্চ) সংসদীয় দলের বৈঠকে বসেছে ক্ষমতাসীন দল। এ বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণসহ চূড়ান্ত কিছু সিদ্ধান্ত হতে পারে।

এদিন বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ৯ মার্চ জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছিল, সভায় ক্ষমতাসীন দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

এ বৈঠক থেকে সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, স্পিকার ও ডেপুটি স্পিকার কে হবেন তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। এছাড়াও সংসদীয় কমিটি গঠনে এবং সংসদের অন্যান্য কার্যপ্রণালী নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করবেন ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা।

এর আগে গত ৯ মার্চ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংসদ ভবনের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনির অফিস কক্ষে বৈঠকটি হয়।

এতে বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে ছিলেন, মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত ও মো. নূরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com