March 2, 2026, 1:31 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

ভারতকে হারানোর সামর্থ্য আছে বাংলাদেশের : সিমন্স

Reporter Name
  • Update Time : Tuesday, September 23, 2025
  • 142 Time View

এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই ম্যাচ জিতলেও বাংলাদেশের পারফরম্যান্স ছিল সাদামাটা। সেই অতৃপ্ততা ঘুচিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে উন্মোচন করেছে ফাইনালের সম্ভাবনা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে দিতে হবে কঠিন পরীক্ষা। এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

ধারে-ভারে ভারত এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ, মনে করেন প্রধান কোচ ফিল সিমন্স। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের উত্তরে সিমন্স বলেন, ‘সব দলেরই ভারতকে হারানোর সক্ষমতা আছে। খেলাটা হয় একটা নির্দিষ্ট দিনে। ভারত আগে কী করেছে, সেটা তখন কোনো কাজে আসে না। ম্যাচের দিন, সেই সাড়ে তিন ঘণ্টায় কী হলো—সেটাই আসল। আমরা আমাদের সেরাটা খেলব, ভারতের ভুলের অপেক্ষায় থাকব। এভাবেই ম্যাচ জেতা যায়।’

গ্রুপ পর্বের তিন ম্যাচের সবগুলো জিতেছে ভারত। সুপার ফোরেও নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে তারা। তবে সুযোগ কাজে লাগাতে চান বাংলাদেশের কোচ সিমন্স। সেই আত্মবিশ্বাস আছে তার।

সিমন্স বলেন, ‘হারানোর বিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস আছে আমাদের। যদি সুযোগ আসে, কাজে লাগাতে হবে। সুযোগ কাজে লাগাতে পারলেই ভারতের বিপক্ষে জেতা সম্ভব।’

সাম্প্রতিক দিনগুলোতে এশিয়া কাপে ভিন্ন উত্তেজনা দেখা যায় বাংলাদেশ-ভারত ম্যাচে। ক্রিকেটাররা সেটি উপভোগ করেন বলেই জানালেন সিমন্স– ‘সব ম্যাচেই হাইপ থাকে। বিশেষ করে ভারত যেহেতু এক নম্বর টি-টোয়েন্টি দল, তাদের বিপক্ষে তো থাকবেই। এটা থাকা উচিতও। আমরা এটা উপভোগ করি। প্রতিটি মুহূর্ত, প্রতিটি ম্যাচ উপভোগ করি। উপভোগ করো, সেরাটা দাও, ম্যাচের আগে আমাদের ভাবনা এটাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com