March 31, 2026, 8:40 pm
Title :
ইরানে হামলার শিকার ক্যান্সার ওষুধ উৎপাদনকারী কোম্পানি যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের প্রচুর তেল আছে: ট্রাম্প সপরিবারে আরেক শীর্ষ জেনারেল নিহত, নিশ্চিত করেছে ইরান ‘খারাগ দ্বীপে সৈন্য পাঠানো ট্রাম্পের হাতে, ফিরে যাওয়ার সিদ্ধান্ত ইরানের হাতে’ হরমুজ থেকে নিজেদের তেল নিজেরা আনুন, যুক্তরাষ্ট্র আর সহায়তা করতে পারবে না: বিশ্বের উদ্দেশ্যে ট্রাম্পের বার্তা সংসদে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের ২ লাখ ৬০ হাজার টন জ্বালানি তেল ক্রয়ের সিদ্ধান্ত সরকারের স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম ৪ বছরে সর্বোচ্চ ইরানি হামলা থেকে বাঁচতে সরানো হয়েছে মার্কিন বৃহত্তম রণতরী জেরাল্ড আর ফোর্ড: ট্রাম্প

ভারত থেকে পাইপলাইনে এল ৭ হাজার টন ডিজেল

Reporter Name
  • Update Time : Tuesday, March 31, 2026
  • 17 Time View

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানিতে বড় সাফল্য দেখাল সরকার। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে ৭ হাজার টনের বিশাল একটি ডিজেলের চালান।

পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার আহসান হাবিব চৌধুরী জানিয়েছেন, ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে পাইপলাইনের মাধ্যমে টানা ১৪৬ ঘণ্টা সফর শেষে এই চালানটি বাংলাদেশে এসে পৌঁছায়।

উল্লেখ্য, চলতি মার্চ মাসেই চার দফায় ভারত থেকে মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন এবং পরবর্তীতে আরও ১০ হাজার টন ডিজেল ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দেশে আসে। আমদানির এই ধারাবাহিকতা দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com