February 12, 2026, 7:21 am
Title :
পরাজয়ের ভয়ে জামায়াত যেভাবে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, তা হতাশাজনক: মাহদী আমিন আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১৫ নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম ভোট আজ দেশজুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ভোটের আগের রাতে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আ. লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের এবার ব্যাগভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

ভোটের আগের রাতে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 6 Time View

নীলফামারীর ডোমার উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের এক নেতা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে ডোমার সদর ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন।

জামায়াতে যোগ দেওয়া ওই নেতার নাম শফিকুল ইসলাম শফিক। তিনি ডোমার সদর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ইউনিয়ন কমিটির সদস্য সচিব ছিলেন। এলাকায় তিনি একজন ত্যাগী নেতা হিসেবে পরিচিত।

ডোমার সদর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে জানান, জামায়াতের নেতাদের উপস্থিতিতে শফিকুল ইসলাম শফিক আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, উপজেলা সেক্রেটারি মাওলানা রবিউল আলম, সাবেক উপজেলা আমির খন্দকার আহমাদুল হক মানিক।

শফিকুল ইসলাম শফিক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, ‘আমার প্রিয়জনরা এ সিদ্ধান্তে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। গত ৫ আগস্টের পর আমার সঙ্গে কী করা হয়েছে, তা আপনারা অনেকেই জানেন। আমি সব জায়গায় কথা বলার পরও কোনো সমাধান পাইনি।’

এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে দলীয় অভ্যন্তরীণ কিছু সমস্যা নিয়ে নেতাদের দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু এর কোনো সমাধান পাইনি। আমি আল্লাহর ওপর ভরসা করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। এখন আর ফিরে যাওয়ার সুযোগ নেই।’

উপজেলা জামায়াতের নেতারা বলেন, ‘দেশে ন্যায় ও ইসলামভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। যুবদল নেতা শফিক আজ জামায়াতে যোগ দিয়েছেন। তিনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করবো।’

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন জনান, তিনি শফিকের জামায়াতে যোগ দেওয়ার বিষয়টি শুনেছেন। তবে কোন কারণে তিনি যুবদল ছেড়ে জামায়াতে যোগ দিয়েছেন, সে বিষয়ে তিনি অবগত নন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com