July 3, 2026, 9:02 am
Title :
কাবা শরীফ তাওয়াফের ইতিহাস অস্ট্রিয়ার বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে স্পেন জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ পাকিস্তানপন্থীদের মন্ত্রী-এমপি করেছে বিএনপি, ক্ষমা চাইব কেন: গোলাম পরওয়ার রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি কেপ ভার্দে ম্যাচে কীর্তির সামনে স্কালোনি উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক ঢাবি শিক্ষকদের শাস্তি দাবিতে সাদা দলের আলটিমেটাম ফুয়াদকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান ছাত্রদলের মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ

নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১৫

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 50 Time View

পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে পৃথক সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তিনজনকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের পানখালী ও সুতাবাড়িয়া গ্রাম এবং ডাকুয়া ইউনিয়নের ঠাকুরের বাজার এলাকায় এসব সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকনিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পানখালী গ্রামে রাত ১২টার দিকে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থক ও বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নুরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। আহতরা হলেন— ঘোড়া প্রতীকের সমর্থক এনায়েত হাওলাদার, মনির হাওলাদার, মাসুদ হাওলাদার, সাব্বির হাওলাদার ও মিথুন হাওলাদার এবং ট্রাক প্রতীকের সমর্থক জাহাঙ্গীর জমাদ্দার ও করিম মোল্লা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের সমর্থকরা সরে যান।

এদিকে চিকনিকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সুতাবাড়িয়া গ্রামে রাত সাড়ে ১২টার দিকে ঘোড়া ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় অন্তত তিনজন আহত হন। অপরদিকে ডাকুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ঠাকুরের বাজার পশ্চিম পাশের হিন্দুপাড়ায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের সমর্থন করায় ট্রাক প্রতীকের সমর্থক আমিন ও জসিমের নেতৃত্বে ৭০–৮০ জন কর্মী ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টি করেছেন বলে অভিযোগ উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com