February 12, 2026, 7:32 am
Title :
পরাজয়ের ভয়ে জামায়াত যেভাবে নৈরাজ্যের পথ বেছে নিয়েছে, তা হতাশাজনক: মাহদী আমিন আশুলিয়ায় ভোট কেন্দ্র দখলচেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক নুরুল হক নুর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের মাঝে সংঘর্ষ, আহত ১৫ নেতা-কর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান বিএনপির হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম ভোট আজ দেশজুড়ে কয়েক স্তরে নিরাপত্তা ভোটের আগের রাতে জামায়াতে যোগ দিলেন যুবদল নেতা আমাকে ঠেকানোর জন্য বিএনপির একটি অংশ আ. লীগের কাছে বিক্রি হয়ে গেছে: হাসনাত ভোটাধিকার রক্ষায় জেন-জিদের মাঠে থাকার আহ্বান নাহিদ ইসলামের এবার ব্যাগভর্তি ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

ভোট ইঞ্জিনিয়ারিংয়ে বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টায় এনসিপি ও জামায়াত— দাবি মির্জা আব্বাসের

Reporter Name
  • Update Time : Thursday, February 12, 2026
  • 7 Time View

এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে। আরামবাগ ও আশপাশের বাসা বাড়ি, মেস ও মাদরাসায় অন্তত ২-৩শ জন সশস্ত্র অবস্থানে আছেন। এমনকি সকালে তারা বিভিন্ন কেন্দ্র দখল করতে পারেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তার শঙ্কা, ভোটে ইঞ্জিনিয়ারিং ও কারচুপি হতে পারে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা আব্বাসের দাবি, সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত ৭টি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করেছে প্রতিপক্ষের লোকজন। বিএনপি কর্মী ও স্থানীয়দের সাহায্যে তাদের রোধ করা হয়। কয়েকজনকে ধরে রমনা থানায় দেয়া হলেও তাদের পরে ছেড়ে দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপির এ প্রার্থীর শঙ্কা, নির্বাচনে কারচুপি করতেই এমন করছে প্রতিপক্ষ। তিনি বলেন, রাতেও এভাবে কেন্দ্র দখলের চেষ্টা করতে থাকলে পরিণতি ভালো হবে না।

এসময় দীর্ঘদিনের আন্দোলনের ফলে অর্জিত নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্ত হয়ে ভোট দিয়ে সকল ষড়যন্ত্র রুখে দিবে বলে আশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com