March 4, 2026, 7:26 pm
Title :
শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির ট্রাম্প আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

মগবাজার ও তেজগাঁওয়ে পৃথক অগ্নিকাণ্ড

Reporter Name
  • Update Time : Friday, November 28, 2025
  • 138 Time View

রাজধানীর মগবাজারের একটি আটতলা আবাসিক ভবন ও তেজগাঁওয়ের কারওয়ান বাজার রেলগেট এলাকার ঝুপড়ি ঘরে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত পদক্ষেপে দুটি ঘটনাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে কারওয়ান বাজারে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরই ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে এবং রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ঝুপড়ি ঘরে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর কিছুক্ষণ পর রাত ৯টা ১৮ মিনিটে মগবাজারের দিলু রোড এলাকার একটি ৮ তলা আবাসিক ভবনে আগুন লাগার খবর আসে। ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে কাজ করে এবং রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

উভয় ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com