March 24, 2026, 10:58 pm
Title :
স্কুল-কলেজের ছুটি শেষে চলতে পারে অতিরিক্ত ক্লাস ভারত থেকে জ্বালানি আমদানিতে ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে মধ্যস্থতা করতে প্রস্তুত পাকিস্তান : ইসলামাবাদ বিদেশগামী শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্পের বক্তব্যের পর বিশ্ববাজারে কমছে তেলের দাম শিগগির যৌথ বাহিনীকে ‘নতুন চমক’ দেখাবে ইরান পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর মোহাম্মদ বাঘেরকে ইরানের শীর্ষ নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে

মানহানির মামলায় ইনু-মেনন-মানিকের জামিন

Reporter Name
  • Update Time : Tuesday, March 24, 2026
  • 25 Time View

নিউজ ডেস্ক:
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির এক মামলায় জামিন পেয়েছেন সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।

তবে এই মামলায় জামিন পেলেও তারা আপাতত মুক্তি পাচ্ছেন না। কারণ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন আদালতে আরও একাধিক মামলা চলমান।

মামলার তথ্য অনুযায়ী, রাজধানীর কোতয়ালি থানায় দায়ের করা এ মামলায় গত ২১ জানুয়ারি তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ গ্রহণ করে তদন্তের দায়িত্ব দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেন। এর আগেও ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি একই ধরনের বক্তব্য দেন।

এছাড়া ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইনু ও মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com