March 4, 2026, 2:32 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

‘মা তুমি কান্না কোরো না, বাবা ঘুমাচ্ছে’ নিহত কালামের অবুঝ সন্তান মা’কে সান্ত্বনা দিচ্ছে

Reporter Name
  • Update Time : Monday, October 27, 2025
  • 103 Time View

লাশবাহী গাড়ি বাড়ির সামনে থেমে আছে। গাড়ির ভেতরে চোখ বন্ধ করে শুয়ে আছে আবুল কালাম। গাড়ির গ্লাসের পাশে তাকিয়ে আছে তার দুই ছোট্ট সন্তান—আব্দুল্লাহ (৫) ও পারিসা (৩)। ছোট্ট শিশু দুটি মাকে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, ‘মা তুমি কান্না কোরো না, বাবা ঘুমাচ্ছে।’

কিন্তু মা প্রিয়া অনবরত কান্না ও আহাজারিতে ভেঙে পড়েছেন। তিনি বলেন, “আমার সন্তানরা এখনো বুঝতে পারেনি, তাদের বাবা আর ফিরবে না। ওরা বলে, ‘বাবা ঘুমাচ্ছে মা, তুমি কান্না কোরো না।’ আমি কিভাবে ওদের বোঝাই যে ওদের বাবা আর কখনো জাগবে না! আবুল কালামই ছিল আমাদের একমাত্র ভরসা, এখন আমি ও সন্তানরা একেবারে দিশাহারা হয়ে গেছি।”

আইরিন আক্তার পিয়া বলেন, “রবিবার দুপুর সাড়ে ১২টায় ফোন আসছে—বাচ্চাদের বাবা নাকি অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। তখন কিন্তু আমার কলিজা নাই এই পৃথিবীতে। বাচ্চারা তো বাবারে খুঁজতাছে, এখনো বাচ্চারা বোঝে না বাবা কী, বাবা হারানোর বেদনা কী। কিছুক্ষণ পরেই তারা খুঁজব, ‘ডেডি আসে নাই, ডেডি কোথায়, ডেডি আমার জন্য চকোলেট, কোক নিয়ে আসো। কারে বলবে, ‘আমার জন্য রুটি, সস নিয়ে আসো ডেডি, ও আমার আল্লাহ।”

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষ হতে পারি, কিন্তু ছেলেমেয়েদের কষ্ট দিইনি। আমার কলিজাগো আমার বাচ্চাদের বাবাকে ফেরত দেন, যেন সারা জীবন তারা দেখতে পারে। এই অল্প বয়সে শেষ হয়ে গেছে। ওরা কার কাছে যাবে, কার কাছে থাকবে।

আমাদের অভিভাবক তো ছিলেন তিনি। ওদের ভবিষ্যৎ কী হবে, ওরা কিভাবে চলবে, কিভাবে থাকবে। কে করবে ওদের দেখাশোনা। আমরা তো এতিম হয়ে গেলাম রে।’
এর আগে রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ ভোর রাতে গ্রামের বাড়িতে পৌঁছায়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে আকাশ-বাতাসে তখন শুধু স্বজনদের আর্তনাদ আর শোকাবহ পরিবেশ। কালামের আকস্মিক মৃত্যু পরিবার ও পুরো এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে। সকাল ৯টায় স্থানীয় মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পর নড়িয়া কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

নিহতের চাচাত ভাই নোমান চৌকিদার বলেন,আবুল কালাম খুবই সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। আমাদের সবার সঙ্গে খুব সুন্দর সম্পর্ক বজায় রাখতেন। ওর স্ত্রী ও সন্তানসহ পরিবারের জন্য সরকার কিছু করবে—এটাই আমাদের প্রত্যাশা।

নড়িয়া সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে আছি এবং পরিবারের লোকজন যে কোনো প্রয়োজনে প্রশাসনের সহযোগিতা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com