March 4, 2026, 12:07 am
Title :
পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা ফ্যামিলি কার্ড: সাড়ে ৬ হাজার পরিবার প্রতিমাসে পাচ্ছে ২৫০০ টাকা কাতারে মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় দোহা চাঁদাবাজির বিরুদ্ধে হটলাইন চালু করলেন যুব প্রতিমন্ত্রী পরীক্ষাকেন্দ্রের টয়লেটে নকল পাওয়া গেলে কেন্দ্র কর্তৃপক্ষ দায়ী: শিক্ষামন্ত্রী অশুভ শক্তির বিরুদ্ধে শেষ দুর্গ ইরান: এসমাইল বাঘাই ধনকুবেরদের দুবাই ছাড়ার হিড়িক, প্রাইভেট জেটের ভাড়া আকাশচুম্বী ইসরায়েলের সামরিক স্থাপনায় হামলা হিজবুল্লাহর

মোবাইল ফোনের এনইআইআর চালুর তারিখ পেছাল

Reporter Name
  • Update Time : Tuesday, December 16, 2025
  • 99 Time View

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার বা এনইআইআর চালুর তারিখ পরিবর্তন করেছে সরকার। দেশে অবৈধ পথে বা চোরাই মোবাইল ফোন আনা বন্ধের লক্ষ্যে আজ ১৬ ডিসেম্বর থেকে এ ব্যবস্থা চালু হওয়ার ঘোষণা দিয়েছিল সরকার।

গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানায়, আগামী ১ জানুয়ারি থেকে এনইআইআর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে বিটিআরসি বলেছিল, এনইআইআর সিস্টেম চালুর প্রেক্ষাপটে দেশের সব মোবাইল ব্যবসায়ীর আমদানি করা মোবাইলের মধ্যে অবিক্রীতগুলোর আইএমইআই (শনাক্তকরণ নম্বর) ও অন্যান্য তথ্য জমা দেওয়ার সময়সীমা ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। তবে অনেক ব্যবসায়ী এ সময়ের মধ্যে তাদের কাছে থাকা অবিক্রীত মোবাইলের তথ্য জমা দিতে পারেননি।

এই পরিস্থিতিতে ব্যবসায়ীদের সুবিধার কথা বিবেচনা করে এনইআইআর সিস্টেম চালুর তারিখ চলতি বছরের ১৬ ডিসেম্বরের পরিবর্তে আসন্ন ১ জানুয়ারি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com