March 3, 2026, 5:35 am
Title :
চন্দ্রগ্রহণ আজ, দেখা যাবে বাংলাদেশ থেকেও চিকিৎসাধীন অবস্থায় আয়াতুল্লাহ খামেনির স্ত্রীর মৃত্যু ইরানে ‘বড় হামলা’ এখনো শুরুই হয়নি: ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাহরাইনের রাজার শোক প্রকাশ ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় যুক্ত হচ্ছে না যুক্তরাজ্য: স্টারমার যুদ্ধের নিয়ন্ত্রণ ইরান সরকারের হাতে নয়, বিপ্লবী গার্ডের কাছে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার একাদশ বিসিএস ফোরামের নির্বাহী কমিটি গঠন ঝাঁকে ঝাঁকে কামিকাজে: ইরানের সস্তা অস্ত্র বদলে দিচ্ছে যুদ্ধের বাস্তবতা ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

শততম টেস্টে সেঞ্চুরি করে স্ত্রীর গল্প শোনালেন মুশফিক

Reporter Name
  • Update Time : Friday, November 21, 2025
  • 116 Time View

ক্যারিয়ারের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকুর রহিম। দেশের একমাত্র এবং বিশ্বের ১১তম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটসম্যান। লম্বা ক্যারিয়ারের পেছনে স্ত্রীর ত্যাগকে সামনে এনেছেন মুশফিক।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন মুশফিক।

তিনি বলেন, আমি আসলেই একজন বোরিং পার্সন (বিরক্তিকর মানুষ)। আমি প্রতিদিন একই রুটিনে অনুশীলন করি। শুধু সততা আছে আমার হাতে। আমার জন্য সবচেয়ে বড় সেক্রিফাইস করেছে আমার ওয়াইফ (স্ত্রী)। আমি অন্যদের তুলনায় বেশি অনুশীলন করি। ঘরে এমন পরিবেশ না থাকলে কোনো দিন হতো না।

স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পরে মুশফিক বলেন, আমার দুটি বাচ্চা আছে। রাতে স্বাভাবিকভাবে ছোট বাচ্চারা সারারাত ঘুমায় না। কিন্তু আমার কখনও নির্ঘুম রাত কাটেনি। কারণ সে পুরোটা সময় রাত জেগে বাচ্চাদের মানুষ করেছে। আমাকে ওই টেনশন থেকে মুক্ত রাখার চেষ্টা করেছে। তাই আমি সবসময় তার প্রতি কৃতজ্ঞ।

ক্রিকেট ছাড়ার আগে প্রস্তুত করে রেখে যেতে চান আরো কয়েকজনকে। মুশফিকের ভাষ্য, নিজেকে নিয়ে আমি খুশি। দেশের জার্সিতে প্রত্যেকটি টেস্ট ছিল আমার জন্য গর্বের। আমি যাওয়ার পরও যেন দু-একজনকে প্রস্তুত করে যেতে পারি, সেই চেষ্টা থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com