February 19, 2026, 10:49 am
Title :
সাংবাদিকদের কাজের স্বাধীনতা নিশ্চিত করুন: সাদিক কায়েম একুশে ফেব্রুয়ারিতে গোয়েন্দা সংস্থাগুলোকে নজরদারি বাড়ানোর নির্দেশ ডিএমপি কমিশনারের আজ থেকে নতুন সূচিতে চলবে মেট্রোরেল সংরক্ষিত নারী আসন: বিএনপির মনোনয়ন চান শতাধিক নেত্রী রমজানের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি বাবরি মসজিদের ৫০ শতাংশের বেশি অর্থ এসেছে বাংলাদেশ থেকে: শুভেন্দু সেহরির পর নিয়ত না করলে রোজা হবে? নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সচিবদের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী পাকিস্তান আমলে মন্ত্রী ছিলেন বাবা, বিএনপির ২ সরকারে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমির খসরুর কাঁধে

শাকসু নির্বাচন স্থগিত: রিটকারীকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা ও ছবিতে জুতাপেটা

Reporter Name
  • Update Time : Monday, January 19, 2026
  • 37 Time View

নিউজ ডেস্ক:
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা স্বতন্ত্র ভিপি প্রার্থী মমিনুর রশিদ শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট সুনামগঞ্জ-মহাসড়ক অবরোধ চলাকালে রিটকারী ওই প্রার্থীর ছবিতে জুতাপেটা ও থুথু নিক্ষেপ করেন তারা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, শুভ শাবিপ্রবি শিক্ষার্থীদের ২৮ বছরের জমানো আকাঙ্ক্ষাকে নস্যাৎ করে দিয়েছেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে সারাদেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের আন্দোলন নামার আহ্বান জানান।

শাকসুতে স্বতন্ত্র জিএস প্রার্থী জুনায়েদ হোসেন বলেন, ‘শাবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের আন্দোলন সে (শুভ) একদিনে শেষ করে দিয়েছে। তাকে আর ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। আজ তার ছবিতে জুতা নিক্ষেপ করা হচ্ছে। সে ক্যাম্পাসে প্রবেশ করলে জুতার মালা পরানো হবে। শাবিপ্রবি ক্যাম্পাস থেকে তাকে অবাঞ্ছিত ঘোষণা করছি। সে আর ক্যাম্পাসের মাটিতে নিজের পা রাখতে পারবে না।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com