March 2, 2026, 3:19 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

Reporter Name
  • Update Time : Friday, October 10, 2025
  • 108 Time View

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৩টায় এ পুরস্কার ঘোষণা করা হয়। খবর আলজাজিরার।

নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ভেনিজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে একটি ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রামের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।

২০২১ সাল থেকে ভেনিজুয়েলার অন্যতম বিরোধী নেত্রী হিসেবে মাচাদো দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও নাগরিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একাধিকবার কারারুদ্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও, মাচাদো ভেনিজুয়েলার সাংবিধানিক পথ ধরে একটি গণতান্ত্রিক পরিবর্তন আনার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন আদায়ে কাজ করে চলেছেন।

উল্লেখ্য, ভেনিজুয়েলার রাজনৈতিক সংকটের সময়ে গণতন্ত্র ও মানবাধিকারের জন্য কাজ করা একজন নেত্রীকে এই পুরস্কার প্রদান আন্তর্জাতিক মহলে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি আরও মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com