March 4, 2026, 9:08 pm
Title :
শিক্ষকদের উৎসব ভাতা ৬০ শতাংশ হচ্ছে খামেনির পরিকল্পনা মেনে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিচ্ছে ইরান ওমরাহ পালন করতে যাচ্ছেন জামায়াত আমির ট্রাম্প আমেরিকানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘তাৎক্ষণিক বন্ধের’ আহ্বান চীনের খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করল ইরান সৌদি আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে আবার ইরানের হামলা কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে সরাসরি আঘাত হানল ইরানি মিসাইল দুবাইয়ে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রিয়াদে ড্রোন হামলায় সিআইএ স্টেশন ক্ষতিগ্রস্ত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের: বিবিসি বাংলার প্রতিবেদন

Reporter Name
  • Update Time : Tuesday, January 6, 2026
  • 101 Time View

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন। আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম বিবিসি বাংলার বরাতে জানিয়েছে, “মি. কাদের তো এমনিতেই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ। তার ওপরে এবারে শীতও বেশ ভালই পড়েছে। তার নিয়মিত চিকিৎসাও চলে। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, মূলত কিছু রুটিন চেক আপের জন্য। তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন।

“এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটারে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে। এসবই গুজব,” বলছিলেন নাসিম।

ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়েদুল কাদেরের শ্বাসকষ্ট হচ্ছিল।

চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। অবশেষে, কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছেও ওবায়েদুল কাদেরের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মি. কাদেরের শারীরিক অবস্থার খোঁজও রাখছেন।

তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হল, সেটা আওয়ামী লীগের কোনও নেতাই বলতে চাননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com