March 2, 2026, 10:34 am
Title :
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা ই রা নে র নৌবাহিনীর ৯ জাহাজ ডু বি য়ে দেওয়ার দাবি ট্রাম্পের ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা

অনলাইনে ১.৮৬ লাখ টাকার ফোন অর্ডার, অতঃপর…

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 133 Time View

অ্যামাজন অ্যাপের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ফোনটি অর্ডার দেন এবং পুরো অর্থ ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করেন।

একটি নামী ই-কমার্স সংস্থা থেকে ১ লক্ষ ৮৬ হাজার টাকার মোবাইল অর্ডার করেছিলেন বেঙ্গালুরুর সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণ প্রেমানন্দ। ক্রেডিট কার্ডের মাধ্যমে পুরো টাকা পরিশোধ করেছিলেন অগ্রিম।

তবে ডেলিভারির পরেই বাধে বিপত্তি। ফোনের বক্স খুলতেই মাথায় হাত প্রেমানন্দের। ফোনের বদলে পেলেন দু’টুকরো টাইলস। এমনটাই দাবি করেছেন ওই তরুণ।

এনডিটিভির প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, দীপাবলি উপলক্ষে গত ১৪ অক্টোবর অ্যামাজন অ্যাপের মাধ্যমে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৭ ফোনটি অর্ডার দেন এবং পুরো অর্থ ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করেন। ১৯ অক্টোবর তার বাড়িতে পৌঁছায় ডেলিভারি প্যাকেট। ক্যামেরা চালু করে কাঙ্ক্ষিত ফোনটি আনবক্সিং করার সিদ্ধান্ত নেন তিনি।

কিন্তু বাক্স খুলতেই তাজ্জব বনে যান ওই তরুণ। দেখেন, ফোনের বদলে দু’টি টাইলস ভরা রয়েছে ফোনের বক্সের মধ্যে।

সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ইতোমধ্যেই ভাইরাল হয়েছে ভিডিওটি। পুলিশ এবং সংস্থার তরফে ইতোমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্রেডিট কার্ড মারফত ফোনের টাকা আগেই পরিশোধ করায় প্রেমাননদের চিন্তা আরও বাড়ে। ঘটনাটি ঘটার পরেই উপযুক্ত প্রমাণ নিয়ে জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল এবং স্থানীয় পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্ত শুরুর পর পুরো বিষয়টি খতিয়ে দেখা হয়। ই-কমার্স সংস্থার তরফে ওই তরুণের টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তরুণের ফোনের বক্স খোলার ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। সাড়ে সাত লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে যায় পোস্টে।

নেটিজেনদের অনেকেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিওতে। অনেকের মতে, ই-কমার্স সংস্থাগুলোকে তাদের পণ্যের নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন হওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com