March 7, 2026, 3:42 am
Title :
ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা পর্যন্ত প্রতিটি স্তরে ইঞ্জিনিয়ারিং হয়েছে: জামায়াত ‘ইরানের নেতৃত্ব বদলানো উচিত, ভালো নেতার জন্য প্রার্থীও আছে’ ‘জুলাই না থাকলে যমুনা-ইলেকশন-সরকার কোনোকিছুরই অস্তিত্ব থাকবে না’ সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে : স্বরাষ্ট্রমন্ত্রী পটুয়াখালীতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৬ষ্ঠ ব্যাচের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ‘অত্যন্ত বড় ভুল’: স্পেন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন মধ্যস্থতার চেষ্টা করছে কয়েকটি দেশ: পেজেশকিয়ান যুদ্ধ দীর্ঘায়িত হলে ইউরোপের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে: জার্মান চ্যান্সেলর আত্মসমর্পণ করলে ইরানের অর্থনীতি গড়ে দেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প স্বজনদের সঙ্গে যোগাযোগে কারাগারে বন্দিদের জন্য চালু হলো ইন্টারকম সেবা

আন্তর্জাতিক শিশু শোষণ চক্রের অভিযোগ: মালয়েশিয়া থেকে যুক্তরাষ্ট্রে আনা হলো বাংলাদেশি জোবাইদুল আমিনকে

Reporter Name
  • Update Time : Friday, March 6, 2026
  • 6 Time View

মালয়েশিয়া থেকে বাংলাদেশি জোবাইদুল আমিনকে এফবিআই ধরে নিয়ে এসেছে। তাঁকে আলাস্কার ফেডারেল কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশি নাগরিক জোবাইদুল আমিন, যিনি আন্তর্জাতিক পর্যায়ে শিশু যৌন শোষণের একটি বড় নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে অভিযুক্ত। ২৮ বছর বয়সী আমিনকে ৪ মার্চ বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে যুক্তরাষ্ট্রে স্থানান্তরিত করা হয় এবং বৃহস্পতিবার আলাস্কার আদালতে তার প্রথম হাজিরা হয়েছে।

মার্কিন সরকারি অ্যাটর্নি অফিস জানিয়েছে, ২০২২ সালের জুলাইয়ে আলাস্কার একটি গ্র্যান্ড জুরি আমিনের বিরুদ্ধে ১৩ ধারার অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ অনুযায়ী, আমিন সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ইন্সটাগ্রাম ও স্নেপচ্যাট ব্যবহার করে শিশুদের শনাক্ত করতেন এবং তাদের ওপর চাপ সৃষ্টি করে যৌন স্পষ্ট ছবি ও ভিডিও তৈরি করতে বাধ্য করতেন। মামলায় বলা হয়েছে, এই অপরাধ শুধু আলাস্কায় সীমাবদ্ধ নয়; যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্য এবং বিদেশেও তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল।

মামলার নথি অনুযায়ী, আমিনের বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি তৈরি ও বিতরণের ষড়যন্ত্র, শিশু শোষণমূলক চক্র পরিচালনা, সাইবারস্টকিং, পরিচয় জালিয়াতি এবং ওয়্যার জালিয়াতিসহ একাধিক ফেডারেল অভিযোগ আনা হয়েছে। এর আগে তিনি মালয়েশিয়ার একটি মেডিকেল স্কুলে পড়াশোনা করছিলেন। ২০২২ সালে মালয়েশিয়াতেও শিশু পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং পরে দুই দেশের আইনপ্রয়োগকারী সংস্থার সমন্বয়ে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়।

ইউএস অ্যাটর্নি এস লেইন টাকার বলেছেন, “সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিশুদের যৌনভাবে শোষণ করা একটি ভয়ঙ্কর অপরাধ। এই শিশুদের শৈশব চুরি হয়েছে এবং তাদের পরিবারসহ জীবন চিরস্থায়ীভাবে প্রভাবিত হয়েছে। এটি দেখায়, আন্তর্জাতিকভাবে আইনশৃঙ্খলা সংস্থাগুলোর একযোগিতার মাধ্যমে আমরা কীভাবে বিচার নিশ্চিত করতে পারি।”

এফবিআই অ্যাঙ্করেজ ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট ইন চার্জ অ্যান্টনি জাং জানান, “এই চক্রে শত শত শিশুদের টার্গেট করা হয়েছিল এবং তাদেরকে ছবি পাঠাতে বাধ্য করা হতো। যারা মানা করত, তাদেরকে হুমকি দেওয়া হতো ছবি ফাঁস করার। আমাদের শিশুদের সুরক্ষা সীমান্তের বাইরে পর্যন্ত বিস্তৃত।”

ফেডারেল কর্তৃপক্ষ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে আমিনের সাজা ২০ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। মামলাটি এফবিয়াই–এর শিশু শোষণ ও মানব পাচার টাস্ক ফোর্সের একটি বড় তদন্তের অংশ এবং এতে স্থানীয়, রাজ্য ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা সংস্থাগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com