March 3, 2026, 12:46 am
Title :
ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন : ট্রাম্প মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয়ে আইআরজিসির হামলা, কোথায় তিনি মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরীতে নারীর গলায় চাকু ধরে ছিনতাই ইরানে ইসরায়েলের হামলায় চীনা নাগরিক নিহত আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক ৩ বিমান বিধ্বস্তের কথা স্বীকার করলো যুক্তরাষ্ট্র ইরানের ১৩০ শহরে ৫৫৫ জন নিহত: রেড ক্রিসেন্ট

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, লিটনের জায়গায় সৌম্য

Reporter Name
  • Update Time : Sunday, September 28, 2025
  • 108 Time View

গুঞ্জনটা কয়েক দিন ধরেই চলছিল। আফগানিস্তানের বিপক্ষেও লিটন দাসকে না পাওয়া যেতে পারে। আজ সেটাই বাস্তবে প্রমাণিত হলো। আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না লিটন।

বাংলাদেশের অধিনায়ক পাঁজরের চোট থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় তাকে সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে রাখেনি বিসিবি। এশিয়া কাপের সর্বশেষ দুই ম্যাচেও ছিলেন না উইকেটরক্ষক-ব্যাটার। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। লিটনের চোটের বিষয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেন, ‘সাইড স্ট্রেইনের কারণে এশিয়া কাপের শেষ দুই ম্যাচ খেলতে পারেনি তিনি (দাস)।

এমআরআই স্ক্যানে জানা গেছে, বাঁ পাশের পেটের মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। সে এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছে এবং টি-টোয়েন্টি সিরিজটিতে খেলতে পারবে না। মেডিক্যাল টিম তার পুনর্বাসন তদারকি এবং অগ্রগতি পর্যবেক্ষণ করবে।’ লিটন ছিটকে যাওয়ায় কপাল খুলেছে সৌম্য সরকারের।

বাংলাদেশি অধিনায়কের বদলে তাকে নেওয়া হয়েছে স্কোয়াডে। এতে করে ৯ মাসের বেশি সময় পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাঁহাতি ব্যাটার। সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংসটাউনে ম্যাচ খেলেছেন। আর সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ভারতের বিপক্ষে দুবাইয়ে ওয়ানডে।

এশিয়া কাপে খেলা বাকি ক্রিকেটাররা আছেন আফগানিস্তান সিরিজে। সিরিজটি হবে সংযুক্ত আরব আমিরাতে। প্রথম ম্যাচ ২ অক্টোবর। আর বাকি দুটি ৩ ও ৫ অক্টোবর। সব ম্যাচ শারজায়।

বাংলাদেশ দল : জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, মোাহম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com