March 14, 2026, 6:57 pm
Title :
বাংলাদেশের হাদি খুনে নদিয়া থেকে গ্রেপ্তার আরও একজন রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত ইরানের হামলার মুখে পালাতে বাধ্য হয় মার্কিন বিমানবাহী রণতরী সংবিধান সংস্কার নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাওয়া হবে: নাহিদ ইসলাম ভারত মহাসাগরে নৌবাহিনীর জাহাজে হামলার প্রতিশোধ নেবে ইরান: ইরানি সেনাপ্রধান জাপান সাগরে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম আবুধাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার ইরান যুদ্ধে ‘বিজয় ঘোষণা করে বেরিয়ে আসার’ আহ্বান ট্রাম্পের উপদেষ্টার গানে ফিরলেন আসিফ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে হোটেল শ্রমিক গ্রেপ্তার

আবুধাবি, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলার

Reporter Name
  • Update Time : Saturday, March 14, 2026
  • 17 Time View

আন্তর্জাতিক ডেস্ক:
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে আগুনের ফুলকি ছড়িয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি দাবি করেছেন, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান কয়েক দফায় ধারাবাহিক হামলা চালিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের বরাতে জানানো হয়েছে, এই হামলায় মার্কিন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল।

অ্যাডমিরাল তাংসিরি নির্দিষ্ট করে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা, কুয়েতের আল-আদিরি এবং বাহরাইনের শেখ ঈসা ঘাঁটিতে এই আক্রমণ পরিচালনা করা হয়। তার দাবি অনুযায়ী, ইরানি বাহিনীর নিশানায় ছিল অত্যাধুনিক প্যাট্রিয়ট রাডার সিস্টেম, যুদ্ধবিমান এবং বিশাল জ্বালানি মজুদ কেন্দ্র।

যদিও এই হামলার দাবির বিষয়ে এখনো পেন্টাগন বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের দামামা বাজার আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com