March 4, 2026, 4:52 am
Title :
টয়লেটে নকল মিললেও দায়ী কেন্দ্র কর্তৃপক্ষ ‘ইসরাইলের ফাঁদে’ পরেই ইরানে মার্কিন হামলা :যুক্তরাষ্ট্রের স্বীকারোক্তি সাইপ্রাসে রণতরি ও হেলিকপ্টার পাঠাচ্ছে যুক্তরাজ্য বিকেএমইএ সভাপতিকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় ২ ঘণ্টা অবরুদ্ধ এনসিপির এমপি ইরানি হামলা চলতে থাকলে খুব শিগগির বিপদ বাড়বে উপসাগরীয় দেশগুলোর ভুয়া টেন্ডার দেখিয়ে কোটি টাকার গাছ বিক্রির অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, প্রশাসনের তদন্ত ইউক্রেনের পর এবার মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন জামায়াত আমির যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য একের পর এক ‘নরকের দরজা খুলবে’: আইআরজিসি মেট্রোসহ সব ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন শিক্ষার্থীরা

আসামি ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

Reporter Name
  • Update Time : Monday, December 8, 2025
  • 134 Time View

নিউজ ডেস্ক:
বগুড়ায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক পুলিশ সদস্য।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমান নগর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বনানী পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফরহাদ মন্ডল।

আহত পুলিশ সদস্যের নাম বাবর আলী। তিনি বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব-ইনস্পেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী রিয়াদ শহরের রহমান নগর এলাকার সালামের ছেলে রিয়াদ (২৫)। এর আগে রিয়াদকে আধুনিক বার্মিজ চাকু এবং চাইনিজ একটি কুড়ালসহ আটক করে চালান দিয়েছিল পুলিশ।

বনানী পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, স্থানীয় বাসিন্দাদের তথ্য মতে রোববার সন্ধ্যা ৭টার দিকে একজন কনস্টেবলকে সাথে নিয়ে শহরে রহমান নগর এলাকার রিয়াদ নামের এক মাদক ব্যবসায়িকে আটক করতে যায় বনানী ফাঁড়ি পুলিশের এটিএসআই বাবর আলী।

এ সময় মাদক ব্যবসায়ী রিয়াদকে পুলিশ আটক করলে তার কাছে থাকা বার্মিজ চাকু দিয়ে বাবর আলীর শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। তার শরীরের একাধিক জায়গায় ছুরিকাঘাত করেছে আসামি।

ইন্সপেক্টর ফরহাদ মন্ডল জানান, রিয়াদের বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে এলাকায়। পরে জামিনে বের হয়ে এসে আবারো এলাকায় মাদকের নিয়ন্ত্রণ নিচ্ছিল। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। আহত পুলিশ সদস্য বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com