March 25, 2026, 3:08 am
Title :
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় চবি ছাত্রীর পা বিচ্ছিন্ন ‘পরিণতি ভোগ ছাড়া রক্ষা পাওয়ার উপায় নেই’ ডেমরায় তেল সংকটে ক্রমেই বাড়ছে হাহাকার স্বাধীনতার ৫৫ বছর পরও বহু প্রত্যাশা পূরণ হয়নি : জামায়াত আমির ইরান থেকে ৫০ লাখ ব্যারেল তেল কিনছে ভারত ইরান-ইসরাইল যুদ্ধ নিয়ে ইন্দোনেশিয়ার উদ্যোগকে মালয়েশিয়ার সমর্থন স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের যুক্তরাষ্ট্র, ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর জাহাজের জন্য হরমুজ প্রণালি বন্ধ থাকবে: ইরান ইরানের পতন ঘটাতে না পেরে ইসরায়েলি সেনাবাহিনী ও মোসাদের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে রাতেই ৮ অঞ্চলের জন্য সতর্কতা, ঢাকায় ঝোড়ো বৃষ্টির আভাস

ইরান থেকে ৫০ লাখ ব্যারেল তেল কিনছে ভারত

Reporter Name
  • Update Time : Wednesday, March 25, 2026
  • 24 Time View

ভারতের রিলায়েন্স ইরান থেকে ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল কিনতে যাচ্ছে। ইরানের কিছু তেলের ওপর থেকে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের পরই বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগার থেকে এ খবর এলো। বিষয়টির সঙ্গে যুক্ত তিনটি সূত্র মঙ্গলবার (২৪ মার্চ) রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

দু’টি সূত্র জানায়, ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি থেকে এ তেল কিনবে রিলায়েন্স।

একটি সূত্র বলেন, “প্রতি ব্যারেল তেলের জন্য রিলায়েন্স ব্যয় করতে হবে মাত্র সাত মার্কিন ডলার।” তবে, কবে এ তেল সরবরাহ করা হবে সে বিষয়ে এখনও কোনও তথ্য জানা যায়নি।

বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার জেরে ২০১৯ সালের মে মাস থেকে ইরানি তেল আমদানি করছে না দিল্লি। এরপর প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে ইরানের তেল নিয়ে চুক্তি হচ্ছে।

ইরান যুদ্ধের ফলে জ্বালানি তেলের বাজার অস্থিতিশীল অবস্থায় রয়েছে। ক্রমাগতভাবে বাড়ছে তেল ও গ্যাসের দাম। এমন পরিস্থিতিতে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপরই রাশিয়া থেকে তেল আনার জন্য ওয়াশিংটনের দ্বারস্থ হয় দিল্লি। সায় পাওয়ার পর সেখান থেকে তেল কেনা শুরু করে তারা। ইতিমধ্যে রাশিয়ার ৪০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ভারতে পৌঁছেছে। রুশ তেল ভারতে পৌঁছানোর পরই ইরানি তেল কেনার বিষয়টি সামনে এলো।

কয়েকটি সূত্র বলেছে, ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানসহ অন্যান্য এশীয় রিফাইনারিরা ইরানের তেল কিনতে পারবে কি না তা যাচাই করছে। তবে, এশিয়ার শীর্ষ রিফাইনারি শিনোপেক ইরানি তেল কিনতে ইচ্ছুক নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com