March 2, 2026, 4:47 pm
Title :
সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল এই সং ঘা ত এখনই বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি সাদিক কায়েমের ইমামতিতে খামেনির গায়েবানা জানাজা

এইচ-ওয়ান বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : Saturday, September 20, 2025
  • 82 Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করে এইচ-ওয়ান বি ভিসার আবেদন ফি ১ লাখ ডলারে বৃদ্ধি করেছেন। আদেশে বলা হয়েছে, নির্ধারিত ফি না দেয়া হলে আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, ‘আমাদের দক্ষ কর্মীর প্রয়োজন এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে এই ব্যবস্থা নেয়া হয়েছে।’

কর্মকর্তারা জানান, এই পদক্ষেপ কোম্পানিগুলোকে আমেরিকান কর্মী নিয়োগে উৎসাহিত করবে, আবার বিশেষায়িত ক্ষেত্রে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের পথও খোলা থাকবে।

নির্বাহী আদেশ অনুযায়ী, নির্ধারিত ফি প্রদানের সাথে ভিসা আবেদন জমা না দিলে প্রোগ্রামের আওতায় প্রবেশ সীমিত হবে।

সমালোচকরা দাবি করেছেন, এই ভিসা মার্কিন কর্মীদের দক্ষতা হ্রাস করেছে। অন্যদিকে, ইলন মাস্কের মতো সমর্থকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক স্তরের প্রতিভা আকর্ষণ করার সুযোগ দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com