March 2, 2026, 6:11 pm
Title :
২৩ বছর পর রণক্ষেত্রে যুদ্ধবিমান হারালো যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা করা হয়েছে: বাংলাদেশ সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটিতে ড্রোন হামলা বাংলাদেশ ব্যাংকে আহসান মনসুরের স্বেচ্ছাচারিতার দেড় বছর বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও হাইকমিশনার প্রণয় ভার্মা ভারতীয় ভিসা নিয়ে মিললো বড় সুখবর ‘ইরানের বিরুদ্ধে হামলায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার’ জাতিসংঘকে দ্রুত পদক্ষেপের আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলের অস্থিতিশীল কর্মকাণ্ডে গভীর উদ্বেগে জামায়াত আমির অবিলম্বে সংঘাত বন্ধ হওয়া উচিত: নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মোদি জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

এসিসি চেয়ারম্যান ‘পাকিস্তানি,’ তাই এশিয়া কাপের ট্রফি হাতে নিল না ভারত

Reporter Name
  • Update Time : Monday, September 29, 2025
  • 115 Time View

এবারের এশিয়া কাপ শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন রুপ নেয়। আসরজুড়ে নানারকম ঘটনা উপহার দেয় দুই দল। এশিয়া কাপ শেষ হলেও দুই দলের নাটক শেষ হয়নি। বিশেষ করে ফাইনাল জিতে ভারত যে কাণ্ড ঘটিয়েছে, তা ক্রিকেটের ‘ভদ্রলোকের খেলা’ অর্থকেই নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এর প্রায় এক ঘণ্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তখনও মঞ্চেই ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। কিন্তু তিনি ছিলেন একবারেই নীরব।

নাটকীয়তা চরমে পৌঁছায় পুরস্কার বিতরণীর শেষ পর্যায়ে এসে। মঞ্চ থেকে নেমে হাঁটতে শুরু করেন নাকভি। তার সঙ্গে নেমে যান অতিথিরাও। কারণ হিসেবে জানানো হয়, নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে চ্যাম্পিয়ন ভারতীয় দল। এসিসি ও পিসিবি প্রধানের বাইরেও নাকভির আরেক পরিচয় পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, নাকভির হাত থেকে ট্রফি নিতে ক্রিকেটারদের নিষেধ করেছে ভারত সরকার। তাই পুরস্কার বিতরণী শেষে ট্রফি ভেতরে নিয়ে যাওয়া হয়। নাকভি নেমে যাওয়ার পর ভারতীয় ক্রিকেটাররা মঞ্চে উঠে ট্রফি ছাড়াই ছবি তুলেছেন। যা ক্রিকেটের ইতিহাসেই বিরলতম এক ঘটনা।

এদিকে পাকিস্তানের খেলোয়াড়রা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত থেকে রানার্সআপের মেডেল নিয়েছেন। দলটিকে রানার্সআপের চেক তুলে দিয়েছেন নাকভি ও আমিনুল একসঙ্গে। ভারতীয় ক্রিকেটাররা বাকি পুরস্কারগুলো অন্য অতিথিদের কাছ থেকে নিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com