August 17, 2026, 6:38 pm
Title :
হবিগঞ্জে মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ আ’ ট’ ক ৩ জুলাই সনদ নিয়ে দ্বন্দ্বের কিছু নেই, সব ডকুমেন্ট দেখুন ওবায়দুল কাদেরসহ ৭ আসামি খালাস পাবেন, আশা আইনজীবীদের ১৮০ দিনে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী-এমপিরা জনগণের জন্য কাজ করছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলুন কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় ফেরাতে পদক্ষেপ নিয়েছে সরকার কালুরঘাটের স্বাধীনতা কমপ্লেক্স এখন ‘জিয়া স্মৃতি কমপ্লেক্স’ ধীরে ধীরে গণতন্ত্র সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসায় পাহাড়ধস, বহু হতাহতের শঙ্কা

Reporter Name
  • Update Time : Wednesday, July 8, 2026
  • 43 Time View

নিউজ ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৫ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ‘এ-থ্রি’ ব্লকে একটি মাদ্রাসায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এসময় ক্লাস চলছিল বলে জানা গেছে। এতে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বুধবার (৮ জুলাই) দুপুরে আড়াইটর দিকে এই ঘটনা ঘটে। এতে এক রোহিঙ্গা শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে ‘এ-থ্রি’ ব্লকে ওই মাদ্রাসায় হঠাৎ পাহাড়ধসের ঘটনা ঘটে। ধসের খবর পেয়ে উদ্ধারে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের শঙ্কা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন উখিয়া স্টেশন মাস্টার ডলার ত্রিপুরা তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, একটি মাদ্রাসায় পাহাড় পাহাড়ধসে একজনের মৃত্যু হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। হতাহত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com