আন্তর্জাতিক ডেস্ক:
কাতার নিজের ভূখণ্ডে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের কার্যক্রম সম্পর্কে অবগত নয় বলে দাবি করেছে।মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ দাবি করেন।
আজেদ আল আনসারি বলেন, কাতারে মোসাদ কার্যক্রম পরিচালনা করছে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই।
কাতার ও সৌদি আরব মোসাদের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, মার্কিন সম্প্রচারক টাকার কার্লসনের এমন দাবির পর কাতারের তরফ থেকে এমন মন্তব্য এলো। সূত্র: আলজাজিরা