August 22, 2026, 3:39 am
Title :
ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ‘নিষ্ক্রিয়’ দুই পরমাণু শক্তিধর দেশ আমাকে দেওয়া অ্যালিগেশনের কয়েকগুণ টাকা শিক্ষার্থীদের দিয়ে চেয়ার ছাড়ব শামীম কায়সারকে ধর্ম প্রতিমন্ত্রী করায় ‘ক্ষুব্ধ’ জুনায়েদ আল হাবিব কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার বঙ্গভবনে সন্ধ্যার সেই মুহূর্ত ডিপজল-ডলি জহুরকে নিয়ে সালমানের মা নীলা চৌধুরীর বিস্ফোরক মন্তব্য বিরোধী দলের অংশগ্রহণকে সংকীর্ণ দৃষ্টিতে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ তিতুমীরের বাঁশেরকেল্লা থেকে জুলাইয়ের প্রতিরোধ—একই সূত্রে গাঁথা: ডাকসু নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে ফেসবুকে যা লিখলেন প্রধানমন্ত্রী রোববার ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

কারা অধিদপ্তরে ফিরছেন এক-এগারোর আলোচিত শামসুল হায়দার

Reporter Name
  • Update Time : Saturday, August 22, 2026
  • 2 Time View

এক-এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের সময় কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসা অবসরপ্রাপ্ত মেজর শামসুল হায়দার সিদ্দিকী আবারো কারা প্রশাসনে ফিরছেন। তাকে মূলত অভিজ্ঞতার নিরিখে কারা বিভাগের কোনো গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। তবে তাকে মহাপরিদর্শক পদে নাকি পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হবে, তা নিয়ে নীতি-নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী সপ্তাহের শুরুর দিকেই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক হিসেবে দীর্ঘ সময় সামরিক কর্মকর্তাদের প্রেষণে দায়িত্ব দেওয়ার প্রচলন ছিল। সম্প্রতি ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়ার পর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে জল্পনা তৈরি হয়। শামসুল হায়দার সিদ্দিকীর দীর্ঘদিনের কারা অভিজ্ঞতা ও মানবিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগাতে চায় বর্তমান সরকার। তবে তিনি চূড়ান্তভাবে কোনো পদে দায়িত্ব নেবেন কি না, তা নিয়ে সরকারের সঙ্গে তার চূড়ান্ত আলোচনার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন এই সাবেক কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com