April 5, 2026, 1:01 pm
Title :
পাইলটকে খুঁজে পেলেও বিপজ্জনক পরিস্থিতিতে মার্কিন সেনারা, উভয়পক্ষে সংঘর্ষ চলছে নববর্ষের শোভাযাত্রা এবার থেকে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে পরিচিত হবে: সংস্কৃতিমন্ত্রী বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতায় গিয়ে তারা ১৮০ ডিগ্রি ঘুরে গেছে: গোলাম পরওয়ার ট্রাম্পের ‘নরক’ মন্তব্যের পাল্টা জবাব পুরো অঞ্চল মার্কিনিদের জন্য দোজখে পরিণত হবে: ইরান তেহরানের একজন নিরাপত্তা কর্মকর্তার হুঁশিয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে বিভাজনের চেষ্টা চালাচ্ছে একটি দল: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানে স্থল অভিযানে নামবে ‘না’ ইসরায়েল! নিষেধাজ্ঞা কাটিয়ে প্যারিসে মুসলিমদের বার্ষিক সম্মেলন শুরু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, যে সতর্কবার্তা দিল রাশিয়া

ক্ষমতা চিরস্থায়ী নয়, মানুষের সেবাই আসল : দুলু

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 21 Time View

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়, মানুষের সেবাই একজন রাজনীতিবিদের মূল দায়িত্ব।

তিনি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। তাই ক্ষমতায় থাকাকালীন মানুষের জন্য কাজ করাই সবচেয়ে বড় বিষয়।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি, ঢাকা আয়োজিত ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, আমি রাজনীতিতে কখনো দ্বিমুখী আচরণে বিশ্বাস করি না। আমি যা পারব করব, আর যা পারব না—সরাসরি বলে দেব। মানুষের সঙ্গে অভিনয় করার রাজনীতি আমি করি না।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে হুইপ দুলু বলেন, একটি ছোট সুপারিশও একজন মানুষের জীবন বদলে দিতে পারে।

তিনি একজন কিডনি রোগীর উদাহরণ দিয়ে বলেন, আমার সুপারিশে চিকিৎসার সুযোগ পেয়ে ওই ব্যক্তি বেঁচে যান। তাই আমি বিশ্বাস করি মানুষের দোয়াই আমাকে টিকিয়ে রেখেছে।

নাটোর জেলার উন্নয়ন নিয়ে নিজের পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির এই নেতা। তিনি জানান, নাটোরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে দুলু বলেন, যেখানে থাকুন না কেন, নাটোরের মানুষের জন্য দরজা ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

গণতন্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে অর্জিত গণতন্ত্রকে রক্ষা করতে হবে। এ জন্য সব রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নাটোর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুল আজিজ, একুশে পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. আব্দুস সাত্তার ও নাটোর জেলা সমিতির নবনির্বাচিত সভাপতি আহসান খান চৌধুরী সানী ও সাধারণ সম্পাদক মোতাকাব্বীর আহমেদ রাজুকে সম্বর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মডারেটর ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান।

নাটোর জেলা সাংবাদিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামছুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত সচিব (অব) বজলুর রহমান, নাটোর জেলা সমিতি ঢাকার কার্যকরী সভাপতি খন্দকার আবুল কাশেম, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিকুর রহমান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (এডমিন) ডা. সোহেল আহমেদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. মহিউদ্দিন খান, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক মির্জা মোহাম্মদ তারেক আলী, নাটোর জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল মান্নাফ, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মাহবুবুর রহমান, নাটোরের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম খান, ইউনুস গ্রুপের পরিচালক কামরুল ইসলাম, নাটোর জেলা সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও কালবেলার উপসম্পাদক দীপঙ্কর লাহিড়ী, মিরপুর সাইন্স কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন, দুদকের উপপরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com