August 17, 2026, 9:24 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

বিশ্বব্যাপী জ্বালানির দাম বাড়লেও বাংলাদেশে এখনো বৃদ্ধি পায়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Sunday, April 5, 2026
  • 52 Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ রিংকু বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও বাংলাদেশে এখনো তা বৃদ্ধি পায়নি, যা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তিনি জানান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশে জ্বালানির দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে এবং কিছু দেশে তা দ্বিগুণ হয়েছে। সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতেও জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি জানান, সরকার চেষ্টা করছে যেন যুদ্ধকালীন বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে।

তবে ভবিষ্যতে জ্বালানি তেলের দামে কিছু সমন্বয় আসতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। এ ক্ষেত্রে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই পরিস্থিতির প্রভাব প্রবাসী বাংলাদেশিদের ওপর পড়লেও সরকার অর্থনীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছিলেন এবং তার উদ্যোগেই মধ্যপ্রাচ্যে শ্রমবাজার উন্মুক্ত হয়। সেই ধারাবাহিকতায় বিএনপি সরকারগুলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছে, যার ফলে বর্তমান সংকটকালেও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ অবস্থানে রয়েছে।

এ সময় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, হাসপাতালটি মানদণ্ড অনুযায়ী পরিচালিত হচ্ছে না এবং সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকট রয়েছে।

পরিদর্শনকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com