খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের
Reporter Name
Update Time :
Sunday, March 1, 2026
20 Time View
খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। তিনি বলেছেন, ‘সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।’ রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে এএফপি জানায়। রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব ও অধিকার মনে করে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব।’ বক্তব্যে তিনি শোক ও সমবেদনা প্রকাশ করেন।
আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের বৈধ অধিকার ও দায়িত্ব। তিনি বলেছেন, ‘সব শক্তি প্রয়োগ করে এর প্রতিশোধ নেওয়া হবে।’
রোববার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন বলে এএফপি জানায়।
রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে প্রকাশিত বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্র ইরান এই অপরাধের পরিকল্পনাকারী ও দোষীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে বৈধ দায়িত্ব ও অধিকার মনে করে।’
তিনি আরও বলেন, ‘আমরা এই দায়িত্ব ও কর্তব্য পালনের জন্য সব শক্তি উৎসর্গ করব।’ বক্তব্যে তিনি শোক ও সমবেদনা প্রকাশ করেন।