March 1, 2026, 9:49 pm
Title :
নারী নির্যাতন বন্ধে মহিলা জামায়াতের ১০ দফা দাবি এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম খামেনিকে হত্যা, তেল সরবরাহ বন্ধে সংঘাতের মঞ্চ বড় হচ্ছে ৫ জেলার ডিসি প্রত্যাহার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত, মিলেছে পরিচয় ইরানে হামলা ও খামেনিকে হত্যার ঘটনায় কড়া প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার এবার মধ্যপ্রাচ্যের বাইরে ব্রিটিশ সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান খামেনি হত্যার বদলা নিতে ‘সব শক্তি প্রয়োগ’ করার ঘোষণা ইরানের প্রেসিডেন্টের খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা: ইরানের প্রেসিডেন্ট খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সরকার প্রধান হলেন আলিরেজা আরাফি

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার-পাবেন এসএসএফ নিরাপত্তা

Reporter Name
  • Update Time : Tuesday, December 2, 2025
  • 208 Time View

নিউজ ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হচ্ছে।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল।

এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।

এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতারা তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com