February 24, 2026, 4:08 am
Title :
খুলনায় শপিং সেন্টারে আগুন, নিয়ন্ত্রণে ৬টি ইউনিট এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল জীবনবাজি রেখে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্যোগ নিয়েছি বিমানবন্দরকে প্রবাসীদের জন্য কমফোর্ট জোন হিসেবে গড়ে তোলা হবে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী আদিবাসীদের বাইরে থেকে নিয়োগ পার্বত্য প্রতিমন্ত্রীকে প্রত্যাহারের আহ্বান অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী বিএনপি ক্ষমতায় আসায় দ্রব্যমূল্যের দাম কমতে শুরু করেছে : বরকত উল্লাহ বুলু নতুন দায়িত্ব পেয়েই সারজিস বললেন, ‘আমরা আসছি আপনার খোঁজে’ গ্রাম আদালত আইন কেন বাতিল করা হবে না

গ্রাম আদালত আইন কেন বাতিল করা হবে না

Reporter Name
  • Update Time : Tuesday, February 24, 2026
  • 18 Time View

গ্রাম আদালত আইন, ২০০৬ কেন অসাংবিধানিক ও বাতিল ঘোষণা করা হবে না– তা জানতে চেয়ে সরকারের সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ রুল দেন। আইন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান।

গত ১৫ ফেব্রুয়ারি আইনটির সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। রিটে আইনটিকে সংবিধানবিরোধী উল্লেখ করে বাতিল করার দাবি ওঠে। সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিট আবেদনে বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রয়োগ করা সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগের স্বাধীনতা ও নির্বাহী বিভাগ থেকে পৃথক্‌করণের নীতির পরিপন্থি। রাজনৈতিকভাবে সম্পৃক্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে ফৌজদারি ও দেওয়ানি বিচার পরিচালনা ন্যায়বিচারের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে।

আবেদনকারীর দাবি, সংবিধানের ৩৫ (৩) অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেক নাগরিক স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচার পাওয়ার অধিকারী। কিন্তু গ্রাম আদালতে প্রশিক্ষিত বিচারক নেই, প্রমাণ আইন ও কার্যবিধির পূর্ণ প্রয়োগ নেই এবং আইনজীবীর অংশগ্রহণ সীমিত। ফলে ন্যায়বিচারের সাংবিধানিক নিশ্চয়তা ব্যাহত হচ্ছে। রিটে বলা হয়েছে, ভৌগোলিক ভিত্তিতে আলাদা বিচার ব্যবস্থা নাগরিকদের সমতার অধিকার লঙ্ঘন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com