এক তরুণীর মামলায় আবারও গ্রেপ্তার গায়ক নোবেল
Reporter Name
-
Update Time :
Tuesday, February 24, 2026
-
84 Time View
এক তরুণীর করা মামলায় আলোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতের একটি পরোয়ানার ভিত্তিতে গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ডেমরা থানার ওসি মোহাম্মদ তাইফুর রহমান মির্জা সাংবাদিকদের জানিয়েছেন, গত বছর আগস্ট মাসে ওই তরুণী ঢাকার আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ওই তরুণীকে নোবেল তাঁর স্টুডিওতে আটকে রাখার অভিযোগ করেন।
এ সময় জোর করে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণের জন্য চাপ প্রয়োগ করার অভিযোগও করা হয়। আদালতের নির্দেশে মামলাটির তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পিবিআই।
Please Share This Post in Your Social Media
More News Of This Category