August 14, 2026, 11:02 pm
Title :
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি জবাবদিহি নিশ্চিত না হলে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও একসময় কঠিন হয়ে যাবে দ্বিপক্ষীয় সফরে তারেক রহমানকে আমন্ত্রণ, জানালেন জয়সওয়াল ‘বিদায়ী সাক্ষাৎ’ ঘিরে জল্পনা, আজই কি আসছে ছাত্রদলের নতুন কমিটি? নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত দেশের মাটিতে স্বৈরাচারকে আর কখনো ফেরত আসতে দেওয়া যাবে না

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের পাঁচ নির্বাচন: প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : Friday, August 14, 2026
  • 4 Time View

চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই দেশের সিটি করপোরেশন, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

শ্রীমঙ্গলের ময়লার ভাগাড় নিয়ে স্থানীয়দের উদ্বেগের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, পরিবেশের কথা বিবেচনায় নিয়ে শহর থেকে দূরে একটি পরিবেশবান্ধব স্থানে এই ভাগাড় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে আধুনিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে। এছাড়া বৃহত্তর সিলেটের উন্নয়নে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার একটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে মৌলভীবাজারের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বরাদ্দের ক্ষেত্রে শ্রীমঙ্গলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শ্রীমঙ্গল পৌরসভা সম্প্রসারণের বিষয়টিও খুব দ্রুত অনুমোদন পাবে। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com