August 17, 2026, 9:21 am
Title :
বক্তব্য ও বিতর্কে ছয় মাসে আলোচনায় যে সব মন্ত্রী-প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদ এখন গণধিকৃত পরিষদ: আমির হামজা সরকারের প্রধান চ্যালেঞ্জ অর্থনীতি, আইনশৃঙ্খলা ও বাজার ব্যবস্থাপনা প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন হলো, কী বলছেন বিরোধীদল ও বিশ্লেষকেরা তারেক রহমানের বিএনপি সরকারের প্রথম ছয়মাস কেমন কাটল? সরকারের ১৮০ দিন পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ জনসম্মুখে ডিএফওকে ফোন মন্ত্রীর, রেঞ্জ কর্মকর্তাকে বদলির অনুরোধ আওয়ামী লীগের বিরুদ্ধে কার্যকর তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর শিক্ষার্থী হেনস্থায় প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি ছাত্রকে অবরুদ্ধ করে ‘ভয়ভীতি প্রদর্শন’, প্রভোস্ট বললেন ‘নাস্তা করিয়েছি’

চার সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ছাত্রদলের নতুন কমিটি

Reporter Name
  • Update Time : Thursday, August 13, 2026
  • 34 Time View

দেশের চারটি সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ১৩ আগস্ট এই কমিটিগুলো চূড়ান্ত করা হয়। নতুন দায়িত্ব পাওয়া নেতাদের আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিটগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

ঘোষিত নতুন কমিটির মধ্যে ঢাকা মেডিকেল কলেজে মো. আব্দুল্লাহ আর রায়হান আহ্বায়ক ও মেশকাত শরীফ ভূঁইয়া সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে জহিরুল ইসলাম জহিরকে আহ্বায়ক এবং ইফতেখার আহমেদ শিহাবকে সদস্যসচিব করা হয়েছে। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রানভীন খানকে আহ্বায়ক ও মাহাথির মুহাম্মদকে সদস্যসচিব করে কমিটি ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে, ঢাকা ডেন্টাল কলেজে আলভী ওমায়ের মাহমুদকে সভাপতি এবং আহনাফ ইফতেখার ইরামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ সময় পর এই মেডিকেল ইউনিটগুলোতে নতুন নেতৃত্ব আসায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এর আগে ২০১৮ ও ২০২০ সালে এসব ইউনিটে সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © ajkerdorpon.com
Theme Dwonload From ThemesBazar.Com