ছাত্রদলে নতুন নেতৃত্ব শিগগির, শীর্ষ পদে আলোচনায় যারা
Reporter Name
Update Time :
Thursday, August 13, 2026
23 Time View
ছাত্রদলে নতুন নেতৃত্ব শিগগির, শীর্ষ পদে আলোচনায় যারা
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ৩ আগস্ট নির্ধারিত জাতীয় ছাত্র সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের সময়সূচী নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংশয় ও জল্পনা তৈরি হয়েছে।কমিটি গঠনের সম্ভাব্য সময় নিয়ে সংগঠনের ভেতর ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। কারো মতে, আগস্টের ১৭ তারিখের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা সম্ভব। আবার অনেকের আশঙ্কা, সার্বিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হলে নতুন কমিটি পেতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় পদের প্রত্যাশীদের নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা...
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বে আসছে বড় ধরনের পরিবর্তন। আগামী আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংগঠনের একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে ৩ আগস্ট নির্ধারিত জাতীয় ছাত্র সমাবেশ স্থগিত হয়ে যাওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচনের সময়সূচী নিয়ে নেতাকর্মীদের মধ্যে নতুন করে সংশয় ও জল্পনা তৈরি হয়েছে।
কমিটি গঠনের সম্ভাব্য সময় নিয়ে সংগঠনের ভেতর ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। কারো মতে, আগস্টের ১৭ তারিখের মধ্যেই নতুন কমিটি ঘোষণা করা সম্ভব। আবার অনেকের আশঙ্কা, সার্বিক পরিস্থিতির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হলে নতুন কমিটি পেতে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় পদের প্রত্যাশীদের নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।